Sunday , 24 December 2023 | [bangla_date]

রানীরবন্দরে উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলের যাত্রা শুরু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উৎকর্ষ রেসিডেন্সিযাল ইসলামিক স্কুলের যাত্রা শুরু হয়েছে।
শনিবার উপজেলার রানীরবন্দর উৎকর্ষ রেসিডেন্সিযাল ইসলামিক স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম শরিফুল হক। পরবর্তীতে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল্লাহিল কাফী মাদানী।
বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি আবুল হাসনাত খান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবার আগে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। এই অঞ্চলে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাবিপ্লব আরও অনেকদুর এগিয়ে যাবে। শিক্ষাখাতকে এগিয়ে নিতে যারা এই উদ্যোগ করেছেন সকলেই প্রশংসার দাবিদার।
প্রধান অতিথির বক্তব্যে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম শরিফুল ইসলাম বলেন, এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এজন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। আমরা একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্নকে বাস্তবায়ন করবে এদেশের উন্নত মানুষ, আলোকিত মানুষ। আমি আশা করবো, যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি উন্নত ও আলোকিত নাগরিক তৈরী করে সেই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রাণীশংকৈলে ইসরাঈল হোসেনের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে করোনায় বাবা-ছেলেসহ ৩জনের মৃত্যু

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

পলাশ দাস ও পম্পি সরকারের গানের অনুষ্ঠানে বক্তারা সঙ্গীত হোক মানবতার কল্যাণে- অসাম্প্রদায়ীকতার সেতুবন্ধনের অলংকার

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‌্যালি ও সভা

দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাবে হাবিপ্রবি শিক্ষক সমিতি

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ