Wednesday , 13 December 2023 | [bangla_date]

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে ২ সদস্যের কমিটি গঠন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় ঠাকুরগাঁও সংবাদ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা শিক্ষা অফিসের। ১২ ডিসেম্বর ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানাযায়, মডেল স্কুলে দীর্ঘ ১৩ বছর ধরে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। হঠাৎ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি কারিকুলামকে সমস্যা দেখিয়ে সর্বশেষ ২০২৪ সালের ৬ষ্ঠ-৮ম শ্রেণির ভর্তি বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে অভিভাবকরা। এই উত্তেজিত ঘটনার দূ পক্ষে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রেক্ষিতে প্রধান ছেলিমা সিদ্দিকা ৩ ডিসেম্বর অভিভাবক নওরোজ কাওষার কাননের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। অপরদিকে অভিভাবক নওরোজ কাওষার কানন জীবনের নিরাপত্তা চেয়ে ১১ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা, সহকারি শিক্ষক ধীরেন্দ্রনার্থ পাল ও সহকারি শিক্ষক শেফালি খাতুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন বলেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সহকারি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন ও সীমান্ত কুমার বসাককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রির্পোট দাখিল করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,আমি বাকবিতন্ডার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে পরিবেশ শান্ত করি। তিনি আরো বলেন শিক্ষা অফিসারের সাথে কথা বলে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষকদের অভ্যন্তরিণ কোন্দলের বিষয়ে তদন্ত কমিটির রির্পোট পেলে ব্যরস্থা নেওয়া হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনিসুর সম্পাদক মনোজ

দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু-৯৬। আক্রান্ত-৫১৮৫

জরাজীর্ণ ডাকঘরে চলে কাযর্ক্রম খুরশিদ আলম শাওন রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ

বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব, দুই হাজার শিক্ষার্থী পেল শীতবস্ত্র

ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রাণীশংকৈলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান