Saturday , 23 December 2023 | [bangla_date]

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ওই মহড়ার আয়োজন করে বীরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর-২০২৩) বিকেলে বীরগঞ্জ থানা পুলিশের পিকআপ, ইউএনও পিকআপ,সহকারী কমিশনার (ভূমি)’র পিকআপ সহ প্রায় ১৪-১৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৩০-৪০ পুলিশ কর্মকর্তা ও সদস্য ওই মহড়ায় অংশ নেন। থানা চত্ত্বর থেকে বের হওয়া মহড়া উপজেলার বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্রগুলোতে যায় বলে জানা গেছে। সে সময় মোটরসাইকেল ও পিকআপ গাড়িতে পুলিশি লাল-নীল বাতি জ্বলতে দেখা ও সাইরেন বাজাতেও শোনা যায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশি মহড়ায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খোদাদাত হোসেন(সুমন), সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল হোসেন , সেকেন্ড অফিসার এসআই মহাফুজসহ থানায় কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণের অভিযোগে মামলা

আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে- প্রার্থী মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা

খানসামায় শ্রেণিকক্ষের বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

পীরগঞ্জে একুশ ফেব্রুয়ারী উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু বিতরণ

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার —-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত