Saturday , 9 December 2023 | [bangla_date]

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার; দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক

দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে ১৮ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ কামরুজ্জামান , একই উপজেলার রানীপুর গ্রামের রাহেনা খাতুন , বীরগঞ্জ উপজেলার এলেঙ্গা গ্রামের শেফালী রায় , একই উপজেলার পশ্চিম কালাপুকুর গ্রামের মোঃ মনিরুজ্জামান , কগিরপাড়ার জামিল বাদশা ও বনগাঁও গ্রামের মোঃ রাকিব , সদর উপজেলার মুরাদপর গ্রামের মুসলিমা খাতুন , একই উপজেলার দাইনুর গ্রামের শরিফুল আলম , ঘুঘুডাঙ্গা গ্রামের উম্মে সালমা ও খানপুর গ্রামের নাসরিন জাহান , চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের কবিতা রানী রায় , একই উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের সরুজ চন্দ্র রায়, হাকিমপুর উপজেলার মাধবপাড়ার জাকিয়া ফেরদৌস , বিরামপুর উপজেলার দক্ষিণ দায়োরপুর গ্রামের মহিদুল ইসলাম , নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের তানিয়া মোশতাবী , বোচাগঞ্জ উপজেলার শহিদপাড়ার সায়েম মোল­া তন্ময়, ফরিদপুর জেলার নগরবান্দা থানার উর্মিলা আক্তার ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া গ্রামের সুজন আলী ।
ওসি ফরিদ হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যšন্ত শহরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮জনকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার অভিযোগে আটক করে। পরে তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করে। আটককৃত ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

দিনাজপুরে বেগম খালেদা জিযার রোগমুক্তি কামনায দোয়া মাহফিল

বিরলে কমলা চাষে যুবক সাদাতের সাফল্য

দেশে পদ্মা সেতুর পর এখনমেট্রো ট্রেন দৃশ্যমান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে শিল্প উপদেষ্টা কান্তা ইক্ষু খামার পরিদর্শন

রাণীশংকৈলে ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারে জরিমানা

আটোয়ারী আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর