Tuesday , 19 December 2023 | [bangla_date]

সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও- ৩ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মতবিনিময়

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসন (পীরগঞ্জ- রানীশংকৈল) এর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে তিনি মতবিনিময় করেন। অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, এটি তার ২য় নির্বাচন। ১৪ দলের শরিক দলের হয়ে নির্বাচনের মাঠে হাতুড়ি প্রতীক নিয়ে অংশ নিয়েছেন। সুষ্ট নির্বাচন হলে বিপুল ভোটের ব্যাবধানে তিনি বিজয়ী হবেন। তিনি অংশ গ্রহন মূলক ও স্বচ্ছ নির্বাচন চান। স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান ১৪ দলের শরিক দলের নেতাকর্মীদের মধ্য থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। এ সময় তার সাথে ডিএন ডিগ্রি কলেজের প্রভাষক শহিদুল্লা কায়সার, হাজিপুর কলেজের প্রভাষক রমজান আলী, ওয়ার্কার্স পার্টি নেত্রা নাজমুল হুদা সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সম্পাদক বিষ্ণু পদ রায়, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, নুরনবী রানা, সাইদুর রহমান মানিক, সাংবাদিক মুনছুর আহম্মেদ, বাদল হোসেন, আবু তারেক বাঁধন, লিমন সরকার সহ উপজেলার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা মত বিনিময় সভায় অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে বিএনপির কর্মীসভায় ডাঃ জাহিদ

কাল ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন

অফিস ম্যানেজমেন্ট কর্মশালায় রাণীশংকৈলের মাহমুদুল দ্বিতীয়

প্রতিমা ভাংচুর বাড়ী-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিসভা

বিষ দিয়ে ২টি পুকুরের ৫০ মণ মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে ২ সদস্যের কমিটি গঠন

বীরগঞ্জে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ১

বোদায় বহুল প্রতাশিত আউলিয়ার ঘাটে ওয়াই ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

ঘোড়াঘাটে ভিডবিøউবি’র কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন