Tuesday , 19 December 2023 | [bangla_date]

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ

সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস’র আয়োজনে
প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান কাটার হ্যান্ড
রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ
দিনাজপুরে সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস এর আয়োজনে প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামুল্যে ধান ও গম কাটা, আটিঁ বাধা হ্যান্ড রিপার মেশিন ও কৃষি কাজে ব্যবহারিত কীটনাশক ছিটানো ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৩ ইং সোমবার দিনাজপুর উপশহরের টিএমএসএস দিনাজপুর ২ নং শাখা প্রঙ্গনে ৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান ও গম কাটা, আটিঁ বাধা হ্যান্ড রিপার মেশিন ও কৃষি কাজে ব্যবহারিত কীটনাশক ছিটানো ১০০ টি ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।
প্রধান অতিথি বলেন, কৃষককে আমাদের সম্মান করতে হবে। কৃষকরাই আমাদের বাচিঁয়ে রাখে, তারা যা উৎপাদন করে আমরা তা খেয়ে বাচেঁ থাকি। কৃষকরা শুধু আমাদের নয় এই দেশকে বাচিঁয়ে রেখেছে খাদ্য উৎপাদন করে। প্রচলিত নিয়মে ধান কাটার কারণে কৃষকদের সময় এবং খরচ বেড়েই চলছে । এতে করে কৃষকদের অনেক খরচ হয়ে থাকে। দিন দিন শ্রমিক সংকট বাড়ছে। এ সকল সমস্যার সমাধান হিসাবে তথ্য প্রযুক্তি এই যুগে বেরেছে প্রযুক্তির ব্যবহার ধান কাটা মেশিন । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবীদ মোঃ জাফর ইকবাল, টি এম এস এস এর দিনাজপুর ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি, দিনাজপুর জোন প্রধান মোঃ রুহুল আমিন,দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ রশিদ, টি এম এস এস দিনাজপুর-২ টি এম এস এস শাখা প্রধান মোঃ মোরশেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ধান ও গম কাটা, আটিঁ বাধা এই হ্যান্ড রিপার মেশিনটি সময় বাঁচায়,খরচ কমায় ,এই মেশিনটি খুব শহজেই ব্যবাহার করা যায় শক্তি কম লাগে যার জন্য যে কেউ এই মেশিন ব্যবহার করতে পারে। ৫ জনের কাজ এই মেশিন দিয়ে একাই করতে পারবেন। ২ লিটার পেট্টল দিয়ে ২ঘন্টা কাজ করা যায়। এটি ওজনে হালকা। কাদা পানিতেও ধান কাটা যায়। অগোছালো ভাবে রোপন করা ধান কাটা যায় । শোয়া ধান/গম/ঘাস কাটা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির ফল প্রকাশ: পীরগঞ্জে সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে অনেক।। জানতে টাচ করুন

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

বীরগঞ্জে পল্লীশ্রী’র উদ্যোগে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন

পীরগঞ্জে দুই জুয়াড়ি আটক

দিনাজপুরে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

সেতাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র অাসলামকে পৌর অাওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বীরগঞ্জ নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় অনুষ্ঠিত