Wednesday , 27 December 2023 | [bangla_date]

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ ২৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের পাম নদী সেচ প্রকল্পটি পুনরায় চালু করেছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি বাঁধ সংস্কার করার পর পুরোদমে শুরু হয়েছে প্রকল্পের কার্যক্রম। চলতি রবি মৌসূম থেকেই কৃষকরা এই প্রকল্পের পানি দিয়ে ইরি-বোরো ধান চাষ করতে পারবে। ইতোমধ্যে প্রকল্প এলাকাতেই বীজতলা তৈরী করে ধানের চারা করেছে কৃষকরা। আর কয়েকদিনের মধ্যে সেখান থেকে চারা তুলে জমিতে পানি দিয়ে চারা রোপন করবেন তারা। এই প্রকল্পের আওতায় ৪শ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পাম নদীটি পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের নি¤œাঞ্চল থেকে উৎপত্তি হয়ে ৪.৫ কিলোমিটার পাড়ি দিয়ে করতোয়া নদীতে পতিত হয়েছে। যার প্রস্থ প্রায় ২০ মিটার। বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়ের ডাঙ্গা এলাকায় ১৯৮৪ সালে বাঁধ, রেগুলেটর ও ডাইভারশন চ্যানেলের মাধ্যমে ৪শ হেক্টর জমিতে সম্পুরক সেচ সুবিধা প্রদানের জন্য পাম নদী সেচ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের কাজ শেষ হয় ১৯৮৬ সালে। শুরুতে মূলত: বর্ষা মৌসূমে অনাবৃষ্টির কারণে আমন ধানে সম্পুরক সেচ প্রদানের জন্য প্রকল্পটি চালু করা হয়। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের অভাবে ২০০০ সালের দিকে প্রকল্পটি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। চলতি অর্থবছরে বন্ধ হয়ে থাকা পাম নদী সেচ প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি সচল করতে প্রয়োজীয় সংস্কার কাজ করার পর কার্যক্রম পুনরায় শুরু হয়। গত আমন মৌসূমে কৃষকরা এই প্রকল্পের পানি ব্যবহার করে সম্পুরক সেচ দিয়ে ধান চাষ করে। চলতি রবি মৌসূম থেকে এই প্রকল্পের পানি দিয়ে ইরি-বোরো ধান চাষের কার্যক্রম শুরু করা হয়েছে।
পাম নদী সেচ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য পানি ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গড়ের ডাঙ্গা এলাকায় সেচ প্রকল্পের পাশে এই দল গঠন উপলক্ষে সাধারণ সভার আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ প্রধান সম্প্রসারণ অফিসার রফিউল বারী, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান ও বেংহারী বনগ্রাম ইউপি চেয়ারম্যান সাহেব আলী। সভায় আলহাজ্ব ইসমাইল হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পাম নদী সেচ প্রকল্পের জন্য পানি ব্যবস্থাপনা দল গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা

পঞ্চগড়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে ৯ বাংলাদেশীকে আটক বিজিবির অপরদিকে ৪ বাংলাদেশীকে আটক করে বিজিবিকে দিয়েছে বিএসএফ

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

বীরগঞ্জে গোরস্থানের ব্যবহিত রাস্তায় ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গণসাক্ষর

কাহারোলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে