Saturday , 23 December 2023 | [bangla_date]

স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকীতে জাসদ নেতৃবৃন্দের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

“মরেও তুমি অমর আজ-বিপ্লবী শাহজাহান সিরাজ”-স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৪’র প্রথম শহীদ দিনাজপুরের কৃতি সন্তান শহীদ শাহজাহান সিরাজের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২২ ডিসেম্বর শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সহ জেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা জাসদের সহ-সভাপতি এ্যাডঃ খায়রুল বাসার ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদুল্লাহ’র নেতৃত্বে উথরাইল ইউনিয়নে পারিবারিক গোরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বকুল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) দিনাজপুরের সভাপতি মায়া রানী দাস অভি, জেলা জাসদের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল, জাতীয় যুব জোটের সদস্য মোঃ আশরাফ আলী, জাতীয় নারী জোট দিনাজপুরের সভাপতি এলমা লতিফ শিল্পী। এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ শাহজাহান সিরাজের ভাই এ্যাডঃ নাজমুল হক ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। শাহজাহান সিরাজের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহিদুল্লাহ বলেন, ১৯৮৪ সালে ২২ শে ডিসেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৪৮ঘন্টা হরতালের সময় প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) শাখার সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ বিশ্ববিদ্যালয়ে রেলওয়ে স্টেশনে তৎকালীন বিডিআর এর গুলিতে নিহত হন। নির্যাতিত-নিপিড়িত মানুষের জন্য শাহজাহান সিরাজ নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তার আদর্শকে আমরা লালন-ধারন করে লড়াই-সংগ্রাম করতে হবে জাসদের নেতাকর্মীদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

পঞ্চগড়ে বন্যার্তদের সাহায্য করার নামে টাকা তুলতে গিয়ে ৮ প্রতারক আটক

পীরগঞ্জে বীর প্রতিক রফিজ উদ্দীনের ইন্তেকাল

আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

দিনাজপুরের হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

দিনাজপুরের অনলাইন হাটবাজার গ্রুপের উদ্যোক্তা সম্মেলন