Sunday , 10 December 2023 | [bangla_date]

হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে আমদানি বন্ধের অযুহাত একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৯০ টাকা। একদিন আগের ৯০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর বাজার ঘুরে দেখা যায়, গত বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। একদিনের ব্যবধানে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম বলেছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন আগে ৯০ টাকা কেজি বিক্রি করেছি। আজ তা ১৮০ টাকা কেজি বিক্রি করছি। আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে যার কারণে খুচরা বাজারে দাম বেশি।
হিলি স্থলবন্দরে শাহাবুল ইসলাম নামের একজন পাইকার বলেন, হঠাৎ করে বন্দরে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। যদি আবার হুট করে বাজার কমে যায় তাহলে আমাদের ব্যবসায়িদের লোকসান গুনতে হবে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শফিকুর রহমান বলেন, গত দুইদিন আগে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছিলাম। শনিবার সেই পেঁয়াজ ১৮০ টাকা কেজি। একদিনের মধ্যে এভাবে দাম বাড়লে আমাদের মত সাধারণ মানুষের কি অবস্থা হবে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারত আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমান বাজারে দেশি পেঁয়াজ পর্যাপ্ত আমদানি হয়নি। আর কিছুদিন যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হতো তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকতো। আমি আশা করবো দুই দেশের সরকার আলোচনা করে আরও কিছু দিন পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায়  র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’ র সমির উদ্দিন স্মৃতি কলেজের ৪০৭ ফিট রাস্তা আর সি সি ঢালায় কাজের উদ্বোধন

পীরগঞ্জে প্রানিসম্পদ মেলা অনুষ্ঠিত

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক