Thursday , 21 December 2023 | [bangla_date]

১৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি

হাকিমপুর সংবাদদাতা \ ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর পুরনো এলসির টেন্ডার করা ২৯ মেট্রিক টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হলেও বেশি লাভের আশায় পেঁয়াজ বিক্রি বন্ধ করে রেখেছেন আমদানিকারকরা। বিভিন্নস্থান থেকে আসা পাইকারীরা ১০০ টাকা কেজি দর হাকালেও আমদানিকারকরা পেঁয়াজ বিক্রি না করায় পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন পাইকারীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় আমদানিকারক শহিদুল ইসলামের পুরনো এলসির টেন্ডার করা দুটি ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারতে লিখিত অনুমতি পেতে বেশ কিছু দিন সময় লাগায় পেঁয়াজের গুনগত মান কিছুটা নষ্ট হয়েছে বলে জানিয়েছেন আমদানিকরাক। আমদানিকারকের প্রতিনিধি সেলিম জানান,গত ৭ ডিসেম্বর ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।এতে চরম বিপাকে পড়তে হয় আমদানিকারকদের। ভারতের রপ্তানিকারকরা পুরনো এলসির টেন্ডার করা পেঁয়াজগুলো রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে তারা অনুমতি পান। এরপর কিছু আইনি জটিলতা থাকায় এত দিন পেঁয়াজগুলো রপ্তানি করতে পারেনি। তিনি আরো বলেন, পেঁয়াজগুলো ভারতে নাসিক ও ব্যঙ্গালোরসহ বিভিন্ন প্রদেশ থেকে আমদানি করা হয়। সেখান থেকে আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগে। এর সাথে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর ভারতে ১৩ দিন গাড়ীতে রপ্তানির জন্য আটকে ছিল। পেঁয়াজের পাইকারী ক্রেতা রজিত আলী জানান,বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা ব্যাপক। পেঁয়াজ আমদানির খবরে বন্দরে পেঁয়াজ কিনতে এসেছি। একশত টাকা কেজি দরে পেঁয়াজ কিনলে লোকশান গুনতে হবে। তাই পেঁয়াজ না কিনেই ফিরে যেতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু আদর্শের কর্মীদের দোয়া ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে ৮৬৭ টি পরিবারের মাঝে জি-আর চাল বিতরণের উদ্বোধন

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রুহিয়ায় বালু-মাটি পরিবহনে সড়কের সর্বনাশ, বিপন্ন জনজীবন

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

বালিয়াডাঙ্গীতে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শুক্রবার সকালে বোচাগঞ্জে ৯টি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী