Sunday , 3 December 2023 | [bangla_date]

৩ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

পীরগঞ্জ
আজ ৩ ডিসেম্বর। পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করছে। র‌্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, সাবেক মেয়র কশিরুল আলম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, সহকারী কমান্ডার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দুই শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণের মুখে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাপ্টেন জাহিদের নেতৃত্বাধীন হানাদার বাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছাড়তে বাধ্য হয় এবং বীরগঞ্জ হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পলায়ন করে। এ দিনেই মুক্তিবাহিনীর গেরিলা নেতা যথাক্রমে মুন্সিপাড়ার শহীদুল্লাহ্ শহিদ, মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দুই শতাধিক গেরিলা মুক্তিসেনা বীরবিক্রমে পীরগঞ্জে প্রবেশ করেন এবং পীরগঞ্জকে পাকিস্তানী হানাদার মুক্ত ঘোষণা করেন। অতঃপর ডিফেন্সের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সে দিন থেকেই ‘৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন– স্বামী পালাতক

হরিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

রাণীশংকৈলে ৩ ইউপিতে আ.লীগে ছয় বিদ্রোহী

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত পুুলিশ সদস্যের

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে তথ্য মেলা

বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশু সুরক্ষা পরিবেক্ষন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালতে ছয়জনের জরিমানা

যেভাবে এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা