Tuesday , 2 January 2024 | [bangla_date]

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাথমিক শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ “ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়”র শতবর্ষ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে রবিবার(৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মাহাবুব আলম প্রধান আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের গৌরবের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আজমিরা আক্তার প্রধান,প্রধান শিক্ষক হুসনেয়ারা হাবিবা, সুধিজনদের মধ্যে মকবুল হোসেন প্রমুখ। বিদ্যালয়টির শত বর্ষ পূর্তি উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এক বিশাল আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজক কমিটি। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে যে সমস্ত শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটি সহ সংশ্লিষ্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা সহ বিদ্যালয়ের সফলতা কমানা করে দোয়া পরিচালনা করেন বোর্ড অফিস জামে মসজিদের খতিব মাওঃ মোঃ বজলুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘন কুয়াশার সাথে তাপমাত্রা কমে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র সাংবাদিক বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত !

পঞ্চগড়ে মাঝারী তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন — ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার – জাহাঙ্গীর হোসেন

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

বীরগঞ্জে রাতের আঁধারে কেটে ফেলা হয় ৩৫০টি লাউ গাছ

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু