Monday , 1 January 2024 | [bangla_date]

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বিনামূলে পাঠ্য বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষে একযোগে পাঠ্য বই বিতরণ করা হয়। দেশকে স্বয়ং সম্পুর্ণ করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই।
প্রতি বছরের মতো এবারও সারাদেশে ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে নতুন বই নিচ্ছে। নতুন বইয়ের গন্ধ মেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরছে।
সারাদেশের ন্যায় বীরগঞ্জ উপজেলায় বই উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাার্থীদের হাতে বিনাম‚ল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
(১জানুয়ারি-২০২৪) সোমবার সকালে বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মুক্তার আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং বীরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫

বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহম্মেদ কাব্য কথার মোড়ক উন্মোচন

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা

বীরগঞ্জে মানবিক সাহায্যে এগিয়ে এলেন ইউএনও তানভীর আহমেদ

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকা-টা ম-র-দে-হ

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার লক্ষ্যে বীরগঞ্জে মতবিনিময় সভা

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত