Saturday , 6 January 2024 | [bangla_date]

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি ২ দিন বন্ধ

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম আগামী ৬-৭ জানুয়ানি ২ দিন বন্ধ থাকবে । সপ্তাহিক ছুটি শুক্রবার সহ তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ ও ৭ জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৮ জানুয়ারি যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ তিনদিন বন্ধ ঘোষনা করা হয়েছে। এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান ,ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জানান, সংগঠনের সকল সদস্যদের সাথে আলোচনা করে বাংলাবান্ধা স্থলবন্দরের ৬ ও ৭ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চলবে।
বাংলাবান্ধা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম জানান , আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চলমান থাকবে।
ইমিগ্রেশন ভারপাপ্ত ওসি অর্মৃত অধিকারি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স¦াভাবিক থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে চুরি হওয়া অটোরিকসাসহ পেশাদার চোর বেলালকে গ্রেফতার করেছে পুলিশ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

পার্বতীপুরে আবাসন প্রকল্পে ১০ বাড়ীতে অগ্নিকান্ড, সর্বশান্ত লিভা মহন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

আটোয়ারীতে অবরোধের দ্বিতীয় দিনও বিএনপি-জামায়াতের কোন কর্মসূচী চোখে পড়েনি স্থানীয় আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী পালন

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার