Wednesday , 17 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে

ঠাকুরগাও : উত্তরের হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় জীবনরক্ষা যেন দুর্বিষহ হয়ে পরেছে। প্রকৃতির এই বিরূপকে সহনীয় করে তুলতে ভূপেন হাজারিকার শতাব্দীর সেরা ‘মানুষ মানুষের জন্যে’ গানে সাড়া দিয়েই ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষ গুলোর পাশে এসেছে এনজিও ফেডারেশন অব বাংলাদেশ-এফএনবি।
মানবিক সহায়তার অংশ হিসেবে বাড়িয়ে দেয় প্রতিষ্ঠানটি। গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গুচ্ছগ্রাম এবং সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ’শ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে তাদের উষ্ণতার ছোঁয়া হাসি ফুটিয়েছে। তীব্র শীতে উষ্ণতার ছোঁয়ায় একটি করে কম্বল পেয়ে খুশি এখানকার অসহায় মানুষ গুলো।
এউপলক্ষে এফএনবি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সদর নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ও ব্রাক সমন্বয়ক মোছাম্মৎ শরিফা খাতুন প্রত্যেকের মাঝে একটি করে কম্বল তুলে দেন।
এসময় ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সানোয়ার হোসেন, পিআইও জাহাঙ্গীর হোসেন, আরডিআরএস বাংলাদেশের জোনাল ম্যানেজার মোহাম্মদ গোলজার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ওইদিন সকালে এসো জীবন গড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা এসিল্যান্ড কম্বল বিতরণে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে মেয়র

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে -পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু শহীদ ও সাঃ সম্পাদক ডিফেন্স

রাণীশংকৈলে নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও লেখাপড়ার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম