Tuesday , 2 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারি মঙ্গলবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আল মানসুর প্রমুখ। এ সময় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে দুইটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে গুচ্ছগ্রাম থেকে তৃতীয় লিঙ্গের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং !

হরিপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাণীশংকৈলে জমি নিয়ে মারামারি আহত ৬ গ্রেফতার ৩