Tuesday , 16 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেতে পাওয়া গেল চুরি হওয়া গরু !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর ভবানীডাঙ্গী এলাকার বানু নামের এক কৃষকের গোয়ালঘর থেকে চুরি যাওয়া দু’টি গরু উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ। ঘটনার বিবরণ জানা যায়, সম্প্রতি গত ১৪ জানুয়ারী রোববার দিবাগত রাতে ঐ কৃষকের গরু চুরি হলে বাড়ির লোকজন ভোর সকালে টের পায়। তারা চুরি যাওয়া গরু বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে তারা জানতে পারেন যে তাদের চুরি যাওয়া গরু মধ্য ভান্ডারার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারী সোমবার রানীশংকৈল উপজেলার মধ্যভান্ডারা গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে গরু এগুলোকে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। এ সময় রানীশংকৈল থানার এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি লাল রঙের গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরু দুটির মধ্যে একটি বলদ ও বকনা বলে জানান, ঐ এসআই আশরাফুল ইসলাম। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে ঐ কৃষকের অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। অন্যথায় যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরুগুলো দিয়ে দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায় রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

পঞ্চগড়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

হাজার হাজার মানুষের অশ্রæসিক্ত, শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলো অপর্না

সেতাবগঞ্জ-দিনাজপুর-পার্বতিপুর আঞ্চলিক সড়ক যেন নয় মৃত্যু ফাঁদ!

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ