Tuesday , 16 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ জানুয়ারী সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নিহাল/নাফিস অটো চিড়া ও মুড়ির মিলকে ২০ হাজার এবং ভুল্লী বাজারের মজিবর মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এহেন অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

বীরগঞ্জে প্রেমের টানে এসে সুখে সংসার করছেন মিশরীয় তরুণী

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

বীরগঞ্জে গরু“র হাট বন্ধে কোরবানির গরু“ নিয়ে চরম বিপাকে খামারিরা

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের শোকবার্তা

বীরগঞ্জে জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিক ঐক্য পরিষদের মানববন্ধন

খানসামায় তিন ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

আহসান কবিরের গান ‘ভালোবাসার রঙ মাখো’