Friday , 19 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ৪ শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সম্প্রতি গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও ঠাকুরগাঁও জেলার পুনাক সভানেত্রী প্রিয়াংকা অধিকারী অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
গত ১৯ জানুয়ারী শুক্রবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁও জেলার শহরের পাশে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র ও করোনা সামগ্রী বিতরণ করেন তাঁরা। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ঠাকুরগাঁও পুলিশ পরিবারের পক্ষ থেকে সহযোগিতা জোরদার করা হবে। এ সময় ঠাকুরগাঁও জেলার পুনাক সভানেত্রী প্রিয়াংকা অধিকারী বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় (পুনাক) ঠাকুরগাঁও অসহায় মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে এ উদ্যোগ গ্রহন করেছে। অসহায়দের সামান্যতম উপকার হলে আমরাও কৃতার্থ হবে বলে জানান তিনি। পুনাক ঠাকুরগাঁও যাতে অসহায় ও দুঃস্থ মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে পাশে থাকার আহ্বান এবং সবার দোয়া কামনা করেন তিনি। পুনাক ঠাকুরগাঁও এর এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন পুনাক সভানেত্রী ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

নিখোঁজের একদিন পর রাণীশংকৈলে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে এমকেপি’র ত্রৈমাসিক সভা

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

বীরগঞ্জ পল্লীতে কু -প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা মহিলা কে নির্যাতন, থানায় মামলা, আটক -১

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচের সমাপনী

আওয়ামী লীগের মতো করলে একই রকম দশা আমাদেরও হবে: মির্জা ফখরুল

লকডাউনে খোলা থাকবে ব্যাংক , উপজেলা শহরে রবি-মঙ্গল-বৃহস্পতিবার