Tuesday , 2 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হাজতীদের শীতবস্ত্র দিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে শীত মোকাবেলায় হাজতীদের শীতবস্ত্র প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। ২ জানুয়ারি মঙ্গলবার হাজতখানায় গিয়ে তিনি হাজতীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে হাজতীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর কোর্ট ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল ওয়াহেদ, জুডিসিয়াল ম্যাজিস্টেসীর নাজির হামিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় হাজতীদের প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আদালত এলাকায় অবস্থানকারী অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কারিগরী প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ প্রাঙ্গনের প্রাচীরের গ্রীল, ইট ও গেট চুরি

খানসামায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার বীরগঞ্জ কলেজের প্রভাষক আল-মামুন

দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আটক-২

রানীশংকৈল প্রাথমিক শিক্ষা পরিবারের বনভোজন রানীসাগরে

তলাবিহীন ঝুড়ি দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে শেখ হাসিনা —-হুইপ ইকবালুর রহিম