Wednesday , 3 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হাজতীদের শীতবস্ত্র দিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তীব্র শীত কুয়াশায় শীত মোকাবেলায় হাজতীদের শীতবস্ত্র(কম্বল) প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
২ জানুয়ারি, মঙ্গলবার হাজতখানায় গিয়ে তিনি হাজতীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে হাজতীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সদর কোর্ট ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল ওয়াহেদ,
জুডিসিয়াল ম্যাজিস্টেসির নাজির হামিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় হাজতীদের প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আদালত এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

পঞ্চগড়ে পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে ইয়ামাহা মোটরসাইকেল টেষ্ট রাইড ও ফ্রি সার্ভিসিং অনুষ্ঠিত

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর লাশের মিছিল পঞ্চগড়ে

জমি নিয়ে দ্বন্ধ, প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু পুলিশের তল্লাসীতে আসামীদের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার

বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন ডা. ডি. সি. রায়