Thursday , 18 January 2024 | [bangla_date]

দিনাজপুরে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে

কোন মানুষের নয় বরং দিনাজপুর শহরের এক মন্দির প্রাঙ্গনে জাকজমকপূর্ণভাবে ব্যতিক্রমী বট আর পাকুড় গাছের বিয়ে হবে আজ (বুধবার)। বিয়ে অনুষ্ঠানের জন্য ব্যাপক সাজসজ্জা ও আল্পনা একে প্রস্তুত করা হয়েছে ছাদনাতলা।
মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের আয়োজনের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। বুধবার বিয়ে পড়ানোর জন্য ঠিক করা হয়েছে ৪ জন পুরোহিত।
দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে জাকজমকভাবে বট ও পাকুড় গাছের এ বিয়ের আয়োজন করেছেন এলাকাবাসী ও ভক্তবৃন্দ।
আয়োজকরা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের অমঙ্গল থেকে রক্ষা করার বিশ্বাস থেকে বটপাকুড়ের বিয়ে। অর্থাৎ অশ্বত্থাদিবৃক্ষ বটেশ্বরি-পাকুড়েশ্বর প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানসূচি অনুযায়ী বুধবার সকাল ৬টায় অধিবাস, সকাল ১০টায় নারায়ণ পূজা, দুপুর দেড়টায় মধ্যাহ্ন প্রসাদ বিতরণ। এর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিয়ে ও যজ্ঞানুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবেশিত হবে কবি গান। কবিগান পরিবেশন করবেন চিরিরবন্দর উপজেলার বাবুল সরকার ও খানসামার চন্দনা রানী সরকার।তবে আয়োজকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের আয়োজনের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।
অতিথিদের দেওয়া নিমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বর বেশে পাকুড়গাছ, পিতা দিলীপ ঘোষ, মাতা দিপ্তী ঘোষ, ঠিকানা চকবাজার, সদর, দিনাজপুর। আর কনে সেজে কুমারী বটগাছ, পিতা মুন্না সাহা, মাতা পুর্নিমা সাহা, ঠিকানা চকবাজার, সদর, দিনাজপুর।
আয়োজক দিলীপ ঘোষ বলেন, প্রকৃতির মঙ্গলের জন্য বট ও পাকুড়গাছের বিয়ের আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী যেভাবে মানুষের বিয়ে হয়, সেভাবে বট-পাকুড়ের বিয়ে হবে। এরইমধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। অত্র এলাকায় এমন ব্যতিক্রমী বিয়ে হয়নি বলেও তিনি জানান।
মুন্না সাহার স্ত্রী পুর্নিমা সাহা বলেন, বটগাছ মেয়ে। আমি মেয়ের মা। আর ছেলে পাকুড়গাছের মা দিপ্তী ঘোষ। আমরা প্রতিবেশী। বিয়ে ঘিরে আমরা আনন্দ-উল্লাস করছি।
গাছের বিয়ের ব্যাপারে দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক ও দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ বলেন, প্রকৃতি ও ব্যক্তির মঙ্গল কামনায় বট-পাকুড়ের বিয়ে দেওয়া হয়। বাসুনিয়াপট্টি দুর্গা মন্দিরে চকবাজার এলাকার সনাতন ধর্মাবলম্বীর মানুষ প্রকৃতির মঙ্গল কামনায় এমন বিয়ের আয়োজন করেছেন। বিয়ে ঘিরে আনন্দ-উৎসব হচ্ছে।
এদিকে জাকজমকপূর্ণ ব্যতিক্রমী এই বিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন আশপাশের প্রায় শতাধিক পরিবার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির

দুই ইউপি চেয়ারম্যানসহ ১৯নেতাসহ অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিরা ঘরছাড়া

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

রাণীশংকৈলে সাংবাদিকের পিতার রাষ্ঠীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিজয় অর্জনে রাণীশংকৈল ছাত্র শিবিরের শুকরিয়া আদায়

ঠাকুরগাঁওয়ে ভালোবেসে ২ যুগ একসাথে নীল-গীতা দম্পতি !

হরিপুরে বিএনপি’র জনসভায় বক্তব্যে বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত — মহাসচিব মির্জা ফখরুল ,

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন