Sunday , 14 January 2024 | [bangla_date]

দিনাজপুরে ২৫০ বৈদেশিক মুদ্রাসহ আটক-১

দিনাজপুরে বৈদেশিক মুদ্রাসহ আব্বাস আলী মীর নামে এক যুবককে আটক করেছে র‌্যাব এর সদস্যরা। এসময় আটককৃত যুবকের নিকট হতে বিভিন্ন দেশের ২৫০ বৈদেশিক মুদ্রা জব্দ করেন তারা। যার বাংলাদেশি ৪ লাখ ৫০ হাজার টাকার মুল্যমানের।
শনিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় মাঠ সংলগ্ন হকার্স মার্কেট থেকে উক্ত বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১লক্ষ ৫০ হাজার টাকা জব্দ হয়।
আটককৃত আব্বাস আলী মীর মাদারীপুর সদর উপজেলার দূর্গাবদ্দী দক্ষিণ দুধখালী এলাকার আইয়ুব আলী মীর এর ছেলে।
বিষযটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, আটককৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করছেন।তার কাছ থেকে আমেরিকান, ইউরো, ব্রিটিশ পাউন্ড, হংকং, কানাডিয়ান, তুর্কি, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, উত্তর কোরিয়া, তাইওয়ান, ওমান, ইরাক, চীন, রাশিয়া, জর্ডান, বাহরাইন ও নেপালী রুপির মোট প্রায় ২৪টি দেশের ২৫০ মুদ্রা জব্দ করা হয়। যার বাংলাদেশি ৪ লাখ ৫০ হাজার টাকার মুল্যমান দাড়ায়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

দিনাজপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য

পঞ্চগড়ে কৃষকের জালে আটকা পড়ল ৭ ফুট লম্বা অজগর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাণীশংকৈল মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

হরিপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে মারপিটের অভিযোগ

পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব