Thursday , 11 January 2024 | [bangla_date]

দিনাজপুরে ২ টাকার বিনিময়ে শীতার্তদের কম্বল বিতরন

দিনাজপুরে কনকনে শীতের সকালে কষ্ট লাঘবে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা।
তবে ব্যতিক্রম হলো দান নয়, নিজেরা কিনে নিচ্ছেন এমন আত্মবিশ্বাস বাড়াতে এসব কম্বল মাত্র ২ টাকার বিনিময়ে দেয়া হয় ওইসব শীতার্ত মানুষদের।
শিক্ষার্থীরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে অস্বচ্ছল ও অসহায় মানুষের পাঁশে দাঁড়াতে এবং শীতার্তদের মুখে হাঁসি ফুটাতে গড়ে তুলেছেন “বাস্তবায়ন” নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার শিক্ষার্থীরা শীতের সকালে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অস্বচ্ছল ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে দিচ্ছেন ২টাকার বিনিময়ে এই শীতবস্ত্র কম্বল।
শিক্ষাজীবনে ভালো কিছু শুরু করে মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে আত্মতৃপ্তির কথা জানান ওইসব শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন “বাস্তবায়ন” সংগঠনের প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, রাতুল আল মুবতাসিম, শাহারিয়ার বিপ্লব, রিজ্জাতুল আত্বিন রুদ্র প্রমুখ।
গতকাল সকাল থেকেই এমন ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকায় সমাজের এসব মানুষের কষ্ট লাঘবে কাজ করতে পেরে নিজেদের আত্মতৃপ্তির কথা জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিদায় সংবর্ধনা

হরিপুরে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

হিলি রেলস্টেশনে ঝুঁকিপূর্ণ গাছ পড়ে ভবনের ক্ষতি

আমি সেই মানব ____মো: ফয়সাল ইসলাম (নয়ন)

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

বোচাগঞ্জে শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর শ্রমকল্যাণ উপ-কমিটি ঘোষনা ও অফিস উদ্বোধন

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা

দিনাজপুর নাট্য সমিতির শিশু-কিশোর নাট্যৎসবে “বাড়িয়ে দাও হাত”-“টিক টিক” ও “জুতা আবিষ্কার” ৩টি শিশু নাটক মঞ্চস্থ হয়