Sunday , 14 January 2024 | [bangla_date]

দিনাজপুরে ৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক নারী মাদক মাদককারবারি

দিনাজপুরে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব এর সদস্যরা। এসময় নারী মাদক কারবারি সালমা (৩০) কে আটক করেছে তারা। তবে আরেক মাদক ব্যবসায়ী আক্কাস আলী (৫৫) পালিয়ে যায়।
শনিবার (১৩ জানুয়ারী) দিবাগত গভীর রাতে চিরিরবন্দর উপজেলার কোরনজি সাজিপাড়া গ্রামে গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় সালমার নিজ বসতবাড়ী তল­াশী করে খাটের নিচ থেকে ৩২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।এসময় রেবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সহযোগী আক্কাশ আলী।
আটককৃত মাদক কারবারি সালমা উপজেলার পুনট্টি ইউনিয়নের কোরনজি দক্ষিণপাড়া এলাকার মুকুল হোসেনের স্ত্রী ও মাহে আলমের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান। এ ঘটনায় আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

দিনাজপুর রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

পঞ্চগড়ে নগদ টাকা সহ ১০ জুয়াড়ি আটক, মামলা দায়ের

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) অন্যের আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেজে অবস্থানে তোলপার

দিনাজপুর ফল ব্যবসাযী কল্যাণ সমিতির দু’জন সদস্য আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে একই কর্মকর্তা জমি নিবন্ধনের ৬ টি অফিসের কাজ করছেন

বাংলাদেশে ঋণ এত বেশি গ্রহন করা হয়েছে যে মাথাপিছু ৪৭২ ডলারে পরেছে — মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !