Tuesday , 2 January 2024 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে নৌকা ও ট্রাক মার্কার হাড্ডা হাড্ডি লড়াই

বীরগঞ্জ প্রতিনিধি\ বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-১ নির্বাচনী আসন। নির্বাচনে জয়ী হতে প্রতিদিনই প্রচারানায় আছেন সবাই।
তবে এ আসনে ৫জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দিতা হবে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এর সাথে স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ¦ জাকারিয়া জাকার মধ্যে।
এ আসনের দুই উপজেলাতেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন দ্বিধাবিভক্ত, তেমনি ভোটাররাও দ্বিধাবিভক্ত দল,সম্প্রদায় ইত্যাদিতে।এ আসনের বীরগঞ্জ ও কাহারোল ২উপজেলাতেই সকল সড়ক,হাটবাজার, এবং চায়ের দোকান ছেয়ে গেছে পোস্টার আর ব্যান্যারে। দুই উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল পরিদর্শন করে দেখা যায় সেখানে প্রার্থীর সমর্থকরা দলবদ্ধ হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। করছেন উঠান বৈঠক, পথসভা ও জনসভা।
এছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা, যেখানে ভোটের লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল,স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ জাকারিয়া জাকা (ট্রাক), শাহিনুর ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), আবদুল হক, ওয়ার্কার্স পাটির্ (হাতুড়ি), জহুরুল ইসলাম ন্যাশনাল এনপিপি (আম)।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রর্থী আটবার, বিএনপি একবার, জাতীয় পার্টি একবার ও জামায়াত একবার নির্বাচিত হয়েছিল।
এই আসনে বীরগঞ্জে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার ২ লক্ষ্য ৬২ হাজার ২ শত ৭৭ জন এবং কাহারোলে ৬ টি ইউনিয়নে ১ লক্ষ্য ৩০ হাজার ৫ শত ৪৯ জন মিলে মোট বর্তমান ভোটার ৩ লাখ ৯২ হাজার ৮২৬ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

রানীশংকৈলের গায়ক ‘চক্রদেব’; উপহার পেলেন নতুন ভ্যান গাড়ি

কর্মকর্তাদের উদ্দেশ্যে হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা “বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে”

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

পঞ্চগড় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন ।

ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে আটক-১ জাল খতিয়ান ও পর্চা উদ্ধার

পীরগঞ্জে ৩ গুনী ব্যক্তির স্মরণসভা অনুষ্ঠিত

দিনাজপুরে ব্যান্ড শিল্পীসহ সকল শিল্পীবৃন্দের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণসহ ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন

১৫ আগষ্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ