Saturday , 20 January 2024 | [bangla_date]

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হবে রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২০ বছর পর ৬৬ শতক জমির দলিল সম্পাদন হলো রাণীশংকৈল পৌরসভার নামে। নির্মিত হতে যাচ্ছে নিজস্ব ভবন।
২০০৪সালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা গঠিত হলে ৩জন প্রশাসক ২জন মেয়র নির্বাচিত হয়ে কার্যক্রম চলছিল ভাড়াটিয়া বাসায়। ছিলনা নিজস্ব জায়গা-নির্মিত হয়নি ভবন। ২০২১ সালে ১৪ ফেব্রæয়ারী মোস্তাফিজুর রহমান মেয়র নির্বাচিত হলে পাল্টে যায় পৌরসভার দৃশ্য। নাগরিক সুবিধা পেতে থাকে পৌরবাসি। কার্যালয়ে প্রধান ফটকে টাংঙ্গানো হয়েছে তথ্য সংযুক্ত সিটিজেন চার্টার। শহরে পরিচ্ছন্ন কর্মীরা সন্ধা হলেই ঝাড়– দিয়ে করছে শহর পরিস্কার, রাতে জ¦লছে স্টিক লাইটের বাতি,বন্দর গুদরি বাজারে রাস্তা তৈরি করে বসেছে ঝিক-ঝাক বাজার। শহরের বাইরে ১কিঃমিঃ দূরে তৈরি হবে ডামপিং স্টেশন। রাস্তা পাকাকরন সহ তৈরি হচ্ছে মসজিদ,মাদ্রাসা ও মন্দির। গত১৭ জানুয়ারী পৌরসভার নামে দলিল সম্পাদন হয়েছে ৬৬শতক, নির্মিত হবে পৌরভবন।
এ প্রসঙ্গে দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রদিপ সাহা জানান, বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরথেকে বেড়েছে নাগরিক সুবিধা। দূর্ভোগ পোহাতে হয়নি জন্মনিবন্ধন ও ওয়ারিশনার সনদ পেতে, প্রতিদিনে অফিসে বসেন তিনি।
এ ব্যপারে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন,আমি চেষ্ঠা করে যাচ্ছি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার। পৌরসভার ভবন ছিলনা এজন্য জমি ক্রয় করে ভবন নির্মানের জন্য ৬ কোটি ৯১ লক্ষ টাকার টেন্ডার দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী মেলা

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করতে হবে: জলবায়ু সম্মেলনে -প্রধানমন্ত্রী

নবাগত জেলা প্রশাসকের সাথে চেম্বারের নেতৃবৃন্দের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার

রাণীশংকৈলে সাড়ে ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বোদায়  চুরি করতে এসে  জনতার হাতে চার চোর আটক

বোদায় চুরি করতে এসে জনতার হাতে চার চোর আটক

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম