Monday , 15 January 2024 | [bangla_date]

নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুর ইনষ্টিটিউট’র বার্ষিক বনভোজন

সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে রামসাগর জাতীয় উদ্দ্যোনে।
বার্ষিক বনভোজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র মা রমিজা রৌফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ। বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিলি চৌধুরী, ডাঃ ডিসি রায়, বোচাগঞ্জ সোনালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শামীম আজাদ সরকার, আহম্মেদ শফি রুবেল। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন বার্ষিক বনভোজন উপ-কমিটির আহবায়ক খন্দকার আরিফুজ্জামান (নাঈম), সদস্য সচিব শাহ্ রফিকুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন দিনাজপুর ইনষ্টিটিউটের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইনষ্টিটিউটের সদস্য বজলুল হক, অধ্যক্ষ আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, শামসুজ্জামান চৌধুরী বাবু, আতিকুর রহমান নিউ, প্রকৌশলী মহিউদ্দীন আলমগীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আক্তার, মোঃ সাইদুর রহমান পাটোয়ারী মোহন, নুরুল ইসলামসহ সদস্যবৃন্দ। বার্ষিক বনভোজনে বিভিন্ন বিভাগের খেলা পরিচালনা করেন দিনাজপুর ইনষ্টিটিউটের ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম। নবরূপীর পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সংগীত সম্পাদক ফরহাদ হোসেন, হাবিবুল হক তুষার, শিউলী দে, স্মৃতি, রণজিৎ রায়। নবরূপীর নৃত্য সম্পাদক রওনক আরা হক নীপা’র পরিচালনায় অদ্রিতা ও সৃষ্টি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। কবিতা আবৃত্তি করে কবি ও গবেষক জোবায়ের আলী জুয়েল, শফিউল আলম বুলবুল ও মালিহা রাইসা। র‌্যাফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ। প্রধান অতিথি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র মা রমিজা রৌফ চৌধুরী তার বক্তব্যে বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউট ক্রীড়া, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হচ্ছে। আমার বিশ্বাস সদস্যবৃন্দের এবং দিনাজপুরবাসীর সহযোগিতা পেলে আগামীতে দিনাজপুর ইনষ্টিটিউট একটি মডেল ইনষ্টিটিউট হিসেবে গড়ে উঠবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

বীরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোনায়েম মিঞা বেসরকারিভাবে বিজয়ী

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক

রাণীশংকৈলে গাঁজাসহ আটক ৩

সিপিইউএস’র উদ্দ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের ছাগল বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সভা

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষন ও প্রদর্শনী

বোদা পৌরসভার তফসিল ঘোষণা, ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়