Tuesday , 9 January 2024 | [bangla_date]

নির্বাচনে বিজয়ী হওয়ায় গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় ভাসছেন ‘মুক্তা’

আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-০১ (আটোয়ারী,পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিক প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা) নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার(০৮ জানুয়ারি) সকাল থেকে তিনি তিনটি উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নেতা-কর্মী ও নৌকা মার্কার সমর্থকরা নাঈমুজ্জামান ভূইয়া (মুক্তা)কে কাছে পেয়ে আনন্দ উল্লাস করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে আবেগাপ্লুত হয়ে নব নির্বাচিত এমপি মুক্তাকে বুকে জড়িয়ে ধরে তার সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছেন না তিনি। মুক্তা বলেন, এই বিজয় আটোয়ারী,পঞ্চগড় সদর ও তেঁতুলিয়াবাসীর। এই বিজয় আমার প্রতিটা নেতা-কর্মীর। এই বিজয় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার, এই বিজয় নৌকা প্রতিকের। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে বিপুল ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের নৌকার প্রতি ভালোবাসার সংবাদ বঙ্গবন্ধুর কন্যার কাছে পৌছে দিব। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। উন্নয়নে পিছিয়ে পরা পঞ্চগড়-০১ আসন উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় পঞ্চগড়-১ আসনটিকে স্মার্ট পঞ্চগড় গড়বো,ইনশাআল্লাহ। তিনি বলেন,সব কিছুর পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন চাই। যেমন, ভোটের পর নেতা-কর্মীরা বিজয়ী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আমি তার উল্টো। আমি বিজয়ী হওয়ার পর নেতা-কর্মীদের বাড়ীতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছি। তিনি বলেন, আমার সাথে সাক্ষাৎ করতে ঢাকা যেতে হবে না। কোন নেতা বা দালাল ধরতে হবে না। আমি নিজেই এলাকায় এসে আপনাদের সাথে দেখা করবো। আপনাদের খোজ খবর রাখবো। এসময় সফর সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মীনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী , পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম,পঞ্চগড় পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা সহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মোবাইলে আসক্তি স্ত্রী, স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা

আগস্ট বিপ্লবে নিখোঁজ রিকসা চালক আল আমিন সাবেক রেলমন্ত্রী সুজনসহ আ’লীগ নেতাদের আসামী করে পঞ্চগড়ে বাবার মামলা

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

হরিপুর উপজেলা আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ

বঙ্গবন্ধু কন্যার অবকাঠামো উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে-হুইপ ইকবালুর রহিম

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম,  লোকশানে আমদানিকারকরা

হিলি স্থলবন্দরে কমেছে চালের দাম, লোকশানে আমদানিকারকরা