Sunday , 14 January 2024 | [bangla_date]

পঞ্চগড়ের শিশুর জন্ম থেকেই হার্ট ফুটো শিশু লাবিবকে বাঁচাতে প্রয়োজন চার লাখ টাকা

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালসিরি ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের ভ্যান চালক আইনুল ইসলাম। তার নয় মাস বয়সী একমাত্র সন্তান লাবিব ইসলাম জন্ম থেকেই হৃদপিন্ডে ফুটো রোগে আক্রান্ত। মাত্র তিন শতক জমিতে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। সেখানেই তার মা-বাবাসহ স্ত্রী সন্তানকে নিয়ে এক সাথে থাকেন। আইনুল ভ্যান চালিয়ে সংসারের খরচের জোগান দেন আর শিশু লাবিবের দাদা আমিরুল ইসলাম মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চিকিৎসার খরচ চালাচ্ছেন। লাবিব বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর দাদা আমিরুল ইসলাম বলেন, নাতীর হৃদপিন্ডে ফুটো রোগের অপারেশন করাতে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন। আমি স্থানীয় বিভিন্ন হাটবাজারে ৫-১০ টাকা করে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ১৪ হাজার টাকা জোগাড় করতে পেরেছি। একটি বেসরকারি সংস্থায় নাতির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ঋণ নেওয়ার জন্য ফরম পূরণও করেছি। তবে ঋণ নিলে কিস্তি কিভাবে চালাব তা নিয়েও দুশ্চিন্তায় আছি। তারপরও নাতির চিকিৎসার জন্য বাকি টাকা জোগাড় করতে পারছি না। তিনি তার নাতীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। দাদা আমিরুল ইসলামের মোবাইল নম্বর: ০১৭৯২-৯৫১৯১৩ (নগদ)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশের ১শ’টি সেতু উদ্ধোধন করেছেন যা স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে কোন সরকার করতে পারে নাই —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং !

মসজিদ সামনে থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি।

রানীশংকৈল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৬ জন আ’টক থানায় মা’মলা

দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র’। করোনা কেরে নিল।

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ