Sunday , 14 January 2024 | [bangla_date]

পীরগঞ্জ উপজেলায় দিনব্যাপী কন্দাল ফসলের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) : পীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মানসম্পন্ন উপায়ে কন্দাল ফসল উৎপাদন, বিপনণ ও রপ্তানিকরণ এর উপর দিনব্যাপি কৃষক কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) কন্দাল ফসল চাষের উপযোগী মাটি, জলবায়ু ও চাষের চাহিদার ওপর ভিত্তিতে দেশের আট বিভাগের নির্বাচিত জেলা উপজেলায় দেশের কৃষিতে ধান ও গমের পাশাপাশি কন্দাল জাতীয় ফসলের অবস্থান। আলু, মিষ্টি আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, কাসাভা, আলুসহ অন্যান্য কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কন্দাল প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের পাশাপাশি স্থানীয় জাত ও নিজেদের চাষের ফসল ব্যবহার, ছত্রাক ও ব্যাক্টেরিয়ার আক্রমণজনিত মহামারি, সর্বোপরি বীজের উচ্চ মূল্য, আলুর উৎপাদন বাড়ানো ও হিমাগার স্থাপন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: সাইফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে জনাব মো: আলাউদ্দিন শেখ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার লায়লা আরজুমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান লিমাসহ আরও অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দুদিনব্যাপী ভোজন রসিক মেলা সাড়া ফেলেছে মানুষের মাঝে

দিনাজপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিঃ-এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা

বন্ধের পর হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি চালু

বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

বীরগঞ্জে বৈরাগী বাজার টি-২০ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে ৩’শত মন্ডবে পালিত হলো বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজা

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

হাবিপ্রবির সাথে ‘প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ