Wednesday , 10 January 2024 | [bangla_date]

ফসলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ কনকনে শীতকে উপেক্ষা করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের ঢল। গ্রামের একটি ফসলের মাঠে সামিয়ানা টানিয়ে বানানো হয়েছে অতিথিদের বসার স্টেজ। তার সামনে মাঠের চারিপাশে দড়ি দিয়ে গোল চত্বর চিহিৃত করা,তার চার পাশ দিয়ে ঘুরছে ঘোড়ার দল। এর পাশে কেউ দাড়ীয়ে,আবার কেউবা মাটিতে বসে উৎস মুখর পরিবেশে উপভোগ করছেন ঘোড়া দৌড় । এ উপলক্ষে মাঠের এক পাশে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যেন মেলা বসেছে সেখানে।
মঙ্গলবার বিকালে এমন চিত্র দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।সেখানে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের পাশের গ্রামসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।
দুপুরের পর থেকে দুর-দুরান্ত থেকে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরেও খুশি দর্শকরাও।
খেলা দেখতে আসা শফিকুল ইসলাসহ দর্শকরা বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্নস্থানে খেলাগুলো দেখা যেতো কিন্তু এখন আর তেমন দেখা যায়না। দীর্ঘদিন পরে আবারও এমন খেলার আয়োজনে খুশি আমরা। স্থানীয়রাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই খেলা দেখতে আসেন দর্শনার্থীরা।
ঘোড়া দৌর প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তিনটি গ্রপে ২০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
পার্শবর্তি পার্বতিপুর উপজেলার সালন্দার গ্রাম থেকে খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুস সাত্তার জানান,লোক মুখে শুনে খেলা দেখতে এসেছি। আগে এই খেলা বাপ দাদাদের সাথে দেখেছি। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দিন দিন এসব হারিয়ে যেতে বসেছে।
এর আগে শুরুতেই প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার রহুল আমিন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নবাগত (ওসি)র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইনী চিকিৎসকদের মুক্তির দাবীতে দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতির উদ্যোগে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

আটোয়ারীতে আল্লাহ ও বিশ্বনবী সম্পর্কে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী চম্পটঃ ৯৯৯- এ ফোন করেও সেবা পায়নি অভিযোগকারীরা

পীরগঞ্জে অ’গ্নিকা-ন্ডে ক্ষ’তি’গ্র’স্থ ১৪ পরিবারে ঢেউ টিন বিতরণ

দিনাজপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত