Sunday , 14 January 2024 | [bangla_date]

বাজার নিয়ন্ত্রণে পাকেরহাটে ধান ও চাল ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে পাইকারী ও খুচরা ধান ব্যবসায়ী এবং চাউল কল মালিক গ্রুপের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ৩ নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ও চাউল কল মালিক গ্রুপের সাথে পৃথক ভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাকেরহাট ধান ব্যবসায়ী সমিতির সভাপতি খোকা মদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান,এসআই ইবনে ফরহাদ, স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী, থানা পুলিশের সদস্যগণ, ব্যবসায়ী সমিতির নেতা ও ব্যবসায়ীরা।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ধান ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে সকল পক্ষকে সজাগ রাখা ও কোন মধ্যসত্বভোগী যেন সুবিধা হাসিল করে বাজার উর্দ্ধমুখী করতে না পারে এইজন্য এই মতবিনিময় সভা হয়েছে। সভায় ব্যবসায়ীরা ধান ও চালের বাজার নিয়ে বিশদ আলোচনা করে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় চলছে বীরগঞ্জের কামার পল্লীতে

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

রাণীশংকৈলে ইউএনও অসুস্থ্য ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাপাতালে ভর্তি

বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় করে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে

​​​​​​​বর্ণিল উৎসবে দুয়ার খুললো স্বপ্নের সেতু

পীরগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

বীরগঞ্জে মরহুম ইব্রাহীম মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন