Saturday , 13 January 2024 | [bangla_date]

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুরে অর্থ সহায় সম্বলহীন মানুষগুলো শীতের ভয়ে ঘর থেকে বের না হলেও নিন্ম আয়ের মানুষের নেই কোন উপায়। পরিবারের মুখে দুমুঠো ভাত যোগাতে শীতে কাটা দেয়া জার কে অপেক্ষা করে সংগ্রাম করে চলতে হচ্ছে তাদের। গায়ে উষ্ণ কাপড় না থকলেও মনোবল তাদের উষ্ণ। জীবন সংগ্রামে প্রতিনিয়ত তাদের শীতের সঙ্গে লড়াই। আর এই লড়াইয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দিনাজপুর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এফ বি সি সি আই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন,প্রতাপ কুমার সাহা পানু,রাহবার কবীর পিয়াল,শাহ রেজাউর রহমান হিরু প্রমুখ।
দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবার শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরে তীব্র শীত উপেক্ষা করে এতিম মাদ্রাসা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পবিবার। শুক্রবার হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সকাল হতে সন্ধ্যা অবধি দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্রদের সংগঠন দিনাজপুর ইঞ্জিনিয়ারস অব টেক্সটাইল পরিবারের সদস্যরা ২ভাগে বিভক্ত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।
জেলার আমবাড়ি, কমলপুর, মালিগ্রাম, স্টেশন রোড, বীরগঞ্জ ও পার্বতীপুরের ৪টি, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ির মাদ্রাসার ৬ শতাধিক এতিম ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় । এছাড়াও কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় নিহত দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র রবিউল ইসলাম রুবেলের জন্য সকলের কাছে দোয়া আহŸান করা হয় এবং কোরআন খতম এর ব্যবস্থা করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবারের সভাপতি মো. রেজওয়ানুর রহমান (রতন), সিনিয়র সহ-সভাপতি মো. শামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ সংগঠনিক সম্পাদক মাহবুব, ফেরদৌস, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ দাস ও দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান।
কাহারোলে হিউম্যান লাভ ফাউন্ডেশন
দিনাজপুরের কাহারোল উপজেলায হিউম্যান লাভ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার কাহারোল উপজেলার উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মন্ডল পাড়ায় তৃতীয বারের ন্যায শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয।এসময আসিফ অ্যাড ফার্মের স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী আসিফ আলম আকাশ, হিউম্যান লাভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী অভিলাষ, প্লাবন, সোয়াদ, আফিদ, মোস্তাফিজুর, তৌফিক ও ইস্ত্রি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরন করবে তাদের পরিনতিও শেখ হাসিনার মতই হবে —-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন

রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা আহত-১

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া হত্যার রাজনীতি শুরু করেন ——দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উন্নয়নে পিছিয়ে আছে – উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বীরগঞ্জে ১১০ নারী কর্মী পেলো সঞ্চয়কৃত চেক-সনদপত্র

বীরগঞ্জে শ্বাসরুদ্ধকর মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জন আটক

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

ঘোড়াঘাটে নৈশ প্রহরী হত্যা ঘটনায় বিনোদন পার্কের মালিকসহ আটক-৩