Friday , 19 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে আদিবাসীর ৫২ শতাশং সম্পত্তি জবর দখলের পায়তারা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মধ্যবর্তী কোন কোন জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের বসবাস।

উপজেলার মরিচা ইউনিয়নের খামার
খড়িকাদাম গ্রামে দীর্ঘদিন ধরে এক অসহায় আদিবাসীর ৫৫৫ দাগে সাড়ে ৫২ শতাংশ সম্পত্তি বেদখলের পায়তারা ও হয়রানি করে আসছে প্রতিবেশী হারমার টুডু, সীতারাম টুডু ও বুলাই টুডু নামের কয়েকজন ব্যক্তি।

তথ্য ও বিভিন্ন সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদাম গ্রামের আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মৃত, রামটহল মুর্মুর ছেলে বাবুল মুর্মু দীর্ঘদিন যাবত ঐ এলাকায় বসবাস করে আসছেন।

জমি খন্ডের প্রকৃত মালিক মৃত হোপনা হেমরমের ছেলে সুশিল হেমরম। দীর্ঘদিন শান্তিপুর্ণ ভোগ দখলে আছেন।

সম্প্রতি গত ১১ জানুয়ারী’২০২৪ ঐ জমি সুশিল হেমরম একই এলাকার মৃত রামটহল মুর্মুর ছেলে বাুবুল মুর্মুর নিকট ৫ লাখ টাকা মুল্য নির্ধারণ পুর্বক রেজিষ্ট্রি সম্পাদন এবং দখল হস্তান্তর করলে সেখানে ভুট্টা চাষ করা হয়েছে।

হারমার ও সীতারাম সহ অন্যান্যরা সদ্য বপনকৃত ভুট্টাক্ষেতের ফসল নষ্ট করে জমি জবর দখল করে নিতে পারে মর্মে সুশিল হেমরম, বীরগঞ্জ থানা, নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জমি ক্রেতা বাবুল মুর্মু বীরগঞ্জ প্রেসক্লাবে এসে বলেন, প্রতিপক্ষরা হিংসুটে, বদ মেজাজি, উদ্ভট, অসামাজিক, দাঙ্গাবাজ, লোভী এবং অভিযোগের তদন্তকারী বীরগঞ্জ থানার পুলিশ অফিসার এসআই নির্মলের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাস্থল তদন্ত করেছি, বিবাদীরা আইনের প্রতি তোয়াক্কা করে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

কাহারোলে ইয়াবাসহ একজন আটক

বীরগঞ্জে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক  সভা 

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু সম্পাদক হাসিনুর

আগাম জাতের ফুলকপি চাষে বীরগঞ্জের ব্যস্ত কৃষকরা

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

চিনিকলকে বাঁচাতে ঘুরে দাড়াতে না পারলে চেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না –শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাকিয়া সুলতানা

বীরগঞ্জে দুস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ