Tuesday , 16 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণা ও মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চেক ও স্টাম্পের মাধ্যমে দাদনের ৫০ হাজার থেকে বেড়ে ৫ লাখ টাকা দাবি, অস্বীকার করায় এক ইউপি সদস্য কর্তৃক মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে।

বীরগঞ্জ উপজেলা সদর সাহেবপাড়ার মোছা:কাবেরী বেগম পুতুল ,(১৫ জানুয়ারি -২০২৪) সোমবার সকালে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের ইউপি সদস্য মো: আবু হানিফের স্ত্রীর নিকট ৫০ হাজার টাকা দাদন নেয়.

কাবোরী ও হানিফের পরিবারে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে বিধায় লেনদেন করা হয়। ৫০ হাজার টাকার বিপরীতে ফাকা চেক ও ষ্টাম্প প্রদান করা হয়। পাওনাদার সুবাদে আবু হানিফ মেম্বার অবাধে কাবেরী বেগম পুতুলের বাড়ীতে যাতয়াত করেন।

এক পর্যায় মেম্বার হানিফ কাবেরীকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়, তাই সুচতুর প্রতারক মেম্বার ৫০ হাজার টাকার চেক ৫ লাখ টাকা লিখে প্রতারণার আশ্রয় নেন এবং মামলা করার হুমকি দেন বলে জানান অভিযোগকারী।

এব্যাপারে, ইউপি সদস্য আবু হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিয়োগের কথা স্বীকার করে জানান,তিনিও তার স্ত্রীর মাধ্যমে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,ইউপি সদস্য আবু হানিফ এর বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

হিলিতে খুচরা বাজারে দাম কমল জিরার

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র

সমন্বয়কদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

ফিরে দেখা ২০২১: ঠাকুরগাঁওয়ের আলোচিত কিছু ঘটনা !

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা