Friday , 12 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হোটেলের কাজে শেষে শ্বশুর বাড়ি ফিরার পথে (কাঁকড়া)
ট্রাক্টরের ধাক্কায় ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি -২০২৪) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।

ইসলাম ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া চংগাখাদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসলাম দুপুরে উত্তর গড়েয়ায় হোটেলের কাজ সেরে বাজারও খরচ নিয়ে নিজ আবাসস্থল বাবুরহাট শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে ঝলঝলি এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী স্বপ্নীল নামক একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চালক শাহীন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হোন ইসলাম।

বীরগঞ্জ থানার (এসআই) জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টর এবং মটরসাইকেলটি জব্দ করে স্থানীয় আজাহার মাস্টারের জিম্মায় রাখা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর খাদ্য শষ্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে রনজিত-পানু পরিষদ-এর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২ মিনিটের ব্যায়ামেই বাড়বে স্মৃতিশক্তি

বিরলে দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

সিভিল সার্জনের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

দিনাজপুরে অবসর সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক