Wednesday , 17 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে আব্দুর রাজ্জাক (৩৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

(১৭ জানুয়ারি -২০২৩) বুধবার দুপুরে তাঁকে এই সাজা দেওয়া হয়। বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাক উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের মো: মোজাম্মেল হক এর ছেলে এবং থানা মার্কেটে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের থানা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। অভিযান পরিচালনায় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার জুলফিকার আলী, বীরগঞ্জ থানার এসআই শেখ ফরিদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

এ সময় তাঁর দেহ তল্লাশি করে ২ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড,এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে মূল্যে তালিকা না থাকায় ৪টি দোকানীকে জরিমানা

পীরগঞ্জে বদ্যিুৎ স্পৃষ্টে স্কুল ছাত্ররে মৃত্যু

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

সুগন্ধি ধান উৎপাদনের জন্য দিঘন সমবায় সদস্যদের সুদমুক্ত ঋণ

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

হরিপুরে আমগাছ থেকে পড়ে ১জনের মৃত্যু

কাহারোলে যত্রতত্র এলপি গ্যাসের রমরমা ব্যবসা

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত

অপরাধ বন্ধে মুঠোফোন উদ্ধারে বিসিপিআরটিএ পঞ্চগড় সহ সকল জেলায় কাজ করছে