Monday , 8 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এস এম এ খালেকের দাফন সম্পন্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এস এম এ খালেক এর দাফন সম্পন্ন মুক্তিযোদ্ধা এস এম এ খালেককে শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি -২০২৪) বেলা ৩টার দিকে পৌরসভার ৪ ওয়ার্ডের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর- মুক্তিযোদ্ধা এস এম এ খালেক এর দাফনের আগে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফজলে এলাহী , দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীর- মুক্তিযোদ্ধা প্রেমান্দ রায়,বীর – মুক্তিযোদ্ধা বশির আলী,হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ জানুয়ারি) তিনি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অসুস্থতা জনিত কারণে নিজ বাসভবনে মারা যান। তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য বন্ধু -বান্ধব রেখেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনিসুর সম্পাদক মনোজ

পীরগঞ্জ সঃ কলেজে HSC ব্যবহারিক পরীক্ষার লিংক প্রকাশ

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা  পাচ্ছে  আমের মুকুল

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

কওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বিরলে প্রয়াত নজমুল ইসলাম সরকার’কে মরণোত্তর সম্মামনা প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

কঠোর লগ ডাউনে বীরগঞ্জে একদিনে করোনায় ১৬জন শনাক্তের রেকর্ড

দিনাজপুর সদর হাসপাতালের সাবেক সার্জন ডা. আনোয়ারুল হকের ইন্তেকাল

বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা