Saturday , 6 January 2024 | [bangla_date]

বীরগঞ্জে ১৩ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং অফিসার হলেন- বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল এবং বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ১০ জনসহ ১৩ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিনজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পরে তিনজনসহ ১৩ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহারকৃত ওই কর্মকর্তাদের স্থানে নতুন তিনজন প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।

তিনি আরও জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এখানে কোনো দাড়ি, কমা ও সেমিকোলন নেই। আমাদেরকে থাকতে দাড়ির মতো সজা। কোন ধরনের হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, লোভ, লালসার বশীভূত হওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ‌‘নৌকা’ প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল। এখানে স্বতন্ত্র আলহাজ্ব জাকারিয়া জাকা , ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম ও এনপিপি’র জহুরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল থেকে স্বপন বিজয়ী

আর্ট একাডেমির পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অস্বচ্ছল ২ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র উদ্ধোধন

র‌্যাগিং করার দায়ে হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির