Sunday , 14 January 2024 | [bangla_date]

বোদায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লার দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বিকালে বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ৩ নং ওয়ার্ড বাকপুর গ্রামের সামাজিক কবরস্থান সংলগ্ন বাকপুর হতে সাপ্টিগ্রামগামী কাঁচা রাস্তার ওপর হতে পরস্পর যোগসাজসে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি মোঃ মিঠুন ইসলাম(২৪) ও মোঃ বাপ্পী(১৯), কে ২০০(দুইশত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪০,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি বাপ্পী ও মিঠুনের বিরুদ্ধে বোদা থানার ১৩ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়। আসামিদের রবিবার আদালতে সোপর্দ্দ করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল

পঞ্চগড় চেম্বারের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

হরিপুর থানা পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ১টি ঘর পুড়ে ছাই !

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

“কর্মচারীরা হলেন প্রশাসনের গ্রাসরুট লেভেলের প্রাণকেন্দ্র” মতবিনিময় সভায়—- হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর

দিনাজপুরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পুষ্টি উৎসব