Saturday , 20 January 2024 | [bangla_date]

ব্যাংকার্স ক্লাবের খানসামায় শীতবস্ত্র বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷ শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব, রংপুরের আয়োজনে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নম‚ল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সোনালী ব্যাংক পিএলসির জিএম মোঃ রশিদুল ইসলাম, খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসান সহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কম্বল নিতে আসা বেলপুকুর গ্রামের শাহাপাড়ার নবে রহমান (৭০) বলেন, বয়স হয়েছে আর শরীর চলে না। রংপুর থাকি আসিয়া হামাক কম্বল দেইল। ওমার জন্য দোয়া করি আল্লহ ওমার ভাল করুক।
বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতে ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন, পুড়ল ২ হাজার মুরগি

দিনাজপুরে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরন

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

অসুস্থ বৃদ্ধের পাশে বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগিদের ১০ দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুই শিক্ষক আটক

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা