Thursday , 18 January 2024 | [bangla_date]

রাণীশংকৈলে রংপুর ডিভিশন-৯৭এসএসসি-৯৯-এইচএসসির আয়োজনে ৫৮টি লেপ বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহল বাড়ী গ্রামের কালাম মিয়া অন্যের জমিতে স্ত্রী-এক কন্যা সন্তান নিয়ে বসবাস করেন একটি ছোট কুটিরে। ঐ গ্রামের চানমিয়া ৯৭ব্যাচের বন্ধুদের খবর দেয় শীতে প্রচন্ড কষ্টে বসবাস করছে কালামের পরিবার স্ত্রী এক কন্যা নিয়ে কষ্টে দিন কাটছে তাদের জীবন। ১৭ই জানুয়ারী বুধবার সন্ধায় কথা শুনে ৯৭ব্যাচ সত্যতা যাচাই করে রংপুর ডিভিশন বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। একটি লেপ পেয়ে কালামের স্ত্রী হাসিনা বলেন- এমন সময় লেপ পামু আশাও করতে পারি নাই কা- তার ছোট মেয়ে কাজল রেখা বলেন- আজ রাতে ভালো করে ঘুমামু আমার বাবা মায়ে তোমাগরের জন্য দোয়া করবো। রংপুর ঢিভিশনের৯৭এসএসসি,৯৯এইচএসসির প্রতিষ্ঠাতা পরিষদ জানায়- রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে লেপ বিতরন চলমান রয়েছে। তার পাশের বাড়িতে আফসার চাচা কমোরে প্রচন্ড আঘাত পেয়ে বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে একমাত্র কর্মক্ষম মানুষ ঔষধ কেনার টাকা নেই। রাণীশংকৈলের বন্ধু তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা দিলে আফসার চাচা বলেন- আসলে তোমাগোরে আল্লাহ ভালই রাখবো। এসময় উপস্থিত ছিলেন-খালিদ ওয়ালীউল্লাহ,ব্যাবস্থাপক ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক,মোস্তাফিজুর রহমান জুয়েল ব্যাবস্থাপক এনআরসিবি ব্যাংক,এমএন কবির এনএসআই-,জাহিদুল ইসলাম ব্যাবস্থাপনা পরিচালক নিউরণ হাসপাতাল ঠাকুরগাঁও, ফিরোজ আহম্মেদ রুপা, রাণীশংকৈল ট্যুরস পরিচালক জিয়াউর রহমান জিয়া,টিপু,মোমিন, খাদেমূল,রহিম,জিয়া প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠ নির্বাচনের দাবীতে শত শত নির্মাণ শ্রমিক বর্তমান অবৈধ কমিটির বিরুদ্ধে সাক্ষী দিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালকের নিকট

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত

বীরগঞ্জে থানায় মোটিভেশনাল মিটিং অনুষ্ঠিত

ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী ইমাম সাহেবরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

রাণীশংকৈলে ৯৫ পিস ইয়াবা সহ আটক ৩ জন

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা

পাকেরহাট বাজার ও হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন ফিডারের উদ্বোধন