Wednesday , 17 January 2024 | [bangla_date]

শীতে ভ্যানে চড়তে চায় না কেউ, তাই কামাই নাই

শীতে ভ্যানে চড়তে চায় না  কেউ, তাই কামাই নাই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : ভাই, খুব শীত। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে ভ্যানে চড়তে চায় না কেউ। তাই কামাই হচ্ছে না। এভাবেই শীত দূর্ভোগে নিজেদের কষ্টের কথা বলছিলেন আলী হাসান, আবুল কালামসহ কয়েকজন ভ্যান চালক। লাগাতার শীতের কারণে বিপাকে পড়েছেন তারা। তাদের মতো আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে জীবন কাটছে নি¤œ আয়ের মানুষগুলোর।
দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় জানুয়ারী জুড়েই চলছে প্রকট শীত। নি¤œ আয়ের মানুষ থেকে কৃষক ও গৃহপালিত জীবজন্তুরা। তাপমাত্রা উঠানামা ও টানা ঘন কুয়াশার কারণে পাল্লা দিয়েছে বেড়েছে মানুষের নানান শীতজনিত রোগ ও কৃষি ফসলের।
মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি ঢাকা পোস্টকে জানান জেলার প্রথম শ্রেনির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই মেঘ-কুয়াশায় আবৃত এ জেলা। বৃষ্টির মতো ঝরছে হিমেল শিশির। হিমেল বাতাসে ঝরাচ্ছে শীতের ঝঞ্জা। রাতভর ঝরে কুয়াশার সাথে হিমেল বরফ শিশির। তীব্র শীতে বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষ থেকে শুরু করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। প্রয়োজনের বাইরে ঘর থেকে শহরের মানুষজন বের না হলেও জীবিকার তাগিদে নি¤œ আয়ের মানুষগুলো শীত উপেক্ষা করেই কাজে বেরিয়েছেন তারা।
এ অঞ্চলের খেটে খাওয়া নি¤œ আয়ের পেশাজীবির মধ্যে পাথর-চা শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। শীতের কারণে কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। বিপাকে পড়েছেন চাষিরাও। তারাও ঠান্ডার প্রকোপের কারণে খেতখামারে কাজ করতে পারছেন না। বীজতলা কিছুটা ক্ষতি হচ্ছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের মিলছে না প্রয়োজনীয় গরম কাপড় কাপড়। রাস্তায় চলা ভবঘুরে মানুষরাও পড়েছে শীত দূর্ভোগে। জেলার শহরের হাটবাজার ও গ্রাম এলাকাগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
পাথর শ্রমিক, দিনমজুর ও ভ্যানচালকরা জানান, প্রচন্ড শীত। ঘন কুয়াশার মধ্যে জীবিকার তাগিদে কাজে যেতে হচ্ছে। শীতের কারণে কাজ কামও কমে গেছে। কাজ করলে পেটে ভাত জুটে। পেটের ক্ষিধে তো ঠান্ডা বুঝে না। এমনিতে আয় রোজগার কম, তার মধ্যে শীতের তীব্রতা। এসব দূর্ভোগের কারণে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
শীতের কারণে কৃষি আবাদে বিপাকে পড়েছেন কৃষকরা। জনজীবনের দূর্ভোগের সাথে চরম বিপাকে পড়েছে আলু চাষিরা। তীব্র শীতের কারণে ক্ষেতের আলুতে ছত্রাকের আক্রমণ বেড়েছে। পাতা কুকড়ে যাচ্ছে। অতি মাত্রায় শীতের কারণে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। আর্লি বøাইট দেখা দেয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাষিরা বলছেন, সমস্যা মোকাবেলা করতে গিয়ে ২-১ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
এদিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠান্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।
জেলার প্রথম শ্রেনির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন এ জনপদ। ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্য। তবে গতকাল বেলা ১১টার পর দেখা গিয়েছিল সূর্য। তাপমাত্রাও ছিল বেশ। কুয়াশা আর উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকেলে সূর্য দেখা গেলেও সে রোদে ছিল না উষ্ণতা। বিকেল থেকেই আবার হিমেল বাতাস বইছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জে আশ্রম জবর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বীরগঞ্জের ঝাড়বাড়ীতে রায়হান হেয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর কার্যক্রম বন্ধ করলো প্রশাসন

বীরগঞ্জে ১০ম শ্রেশীর স্কুল শি’ক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

ভুটানের প্রতি চিনা দৃষ্টিভঙ্গির ছলনা

আবহাওয়ার বিরূপ প্রভাবে দিনাজপুরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে

মহিলা পরিষদের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে রাজশাহী-রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন