Thursday , 11 January 2024 | [bangla_date]

হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর রহমান হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সহ কয়েকজন আসামির নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার বনগাঁও সরকার পাড়া গ্ৰামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন নিহত সাইফুর রহমানের স্ত্রী ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,নিহত সাইফুল ইসলামের স্ত্রী শাহীনা আক্তার, পিতা ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই হত্যা মামলার যে মূল পরিকল্পনাকারী আসামী অলিউর রহমান মাস্টারসহ আরো কয়জনের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন পুলিশ। সেই সাথে মামলার যে তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানায় কর্মরত এস আই বজলুর রহমানের শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ্য যে,গত বছরের ৩’মে জায়গা জমির জের ধরে সাইফুল রহমান ও তার পিতা ফয়জুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে ।তাদের পার্শ্ববর্তী গফফারপাড়া গ্রামের অলিউর রহমান মাস্টারসহ মোট ১২জন। পরে দিনাজপুর মেডিকেল কলেজের আই,সি,ইউতে ৪দিন চিকিৎসাধীন থাকার পরে সাইফুর রহমানের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৫’মে নিহত সাইফুর রহমানের স্ত্রী শাহীনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

পঞ্চগড়ে মৌসূমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল সিঙ্গেল ডিজিটে

হরিপুরে নানা আয়োজনে আ’লীগের বিজয় দিবস পালিত

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায়

বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রি, কসাই আটক

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়

সেতাবগঞ্জ পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ \ সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার জাহিদুল ইসলাম

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা