Wednesday , 17 January 2024 | [bangla_date]

হিলি বন্দরে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিলি উপশাখার উদ্বোধন করা হয়। এটি ব্যাংকের ২৪৩ তম শাখা।

এ উপলক্ষে হিলি সিপি রোডে অনুষ্ঠিত ব্যাংকের শাখাটিতে জয়পুরহাট এডিপি ও শাখা প্রধান পিএলসি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকটির বগুড়া জোনের ইভিপি ও জোন প্রধান পিএলসি মোঃ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, ওসি মোঃ দুলাল হোসেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জয়পুরহাট জেলাধীন ব্যাংকটির পাঁচবিবি শাখা ম্যানেজার এসএভিপি মোঃ গিয়াস উদ্দিন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ মামুনুর রশীদ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন বগুড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রশিদ পারভেজ।

এর আগে হিলিতে গত ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ব্যাংকটির এজেন্ট আউটলেট এর কার্যক্রম চালু করা হয়। তবে এই উপশাখাটির পাশাপাশি এর কার্যক্রমও চালু থাকবে।

উল্লেখ্য, হিলি উপশাখাটি উদ্বোধনের পূর্বে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে এর ম্যানেজিং ডিরেক্টর সিইও মোহাম্মদ মুনিরুল মওলা ভার্চুয়ালী যুক্ত হয়ে হিলি উপশাখা সহ দেশের বিভিন্ন স্থানের ১২ টি উপশাখার উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

জিনজিয়াং চীনের ফ্যাঁসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে

দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে —প্রস্তুতিমূলক আলোচনা সভা

হিলিতে লেবুর হালি ৬০ টাকা

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনী,অর্ধেক বেলায় শেষ

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি