Tuesday , 16 January 2024 | [bangla_date]

১০৯ দিনেও ছেলেকে খুঁজে না পাওয়ায় দিশেহারা মা বাবা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের এক যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করতে গিয়ে ১০৯ দিন আগে হারিয়ে গেলেও খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা, তারা ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের আকিমুদ্দিনের পুত্র ট্রাক শ্রমিক আব্দুল খালেক ১৪ জানুয়ারি জানায়, তার পুত্র মোস্তাফিজুর রহমান শাওন (১৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টসে চাকুরি করা কালে ২৫ সেপ্টেম্বর/২০২৩ হতে নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজের সংবাদ পেয়ে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় ১৮৯২ নম্বর হারানো বিজ্ঞপ্তির একটি সাধারন ডায়েরি করেন। ৩ মাস ১৯ (১০৯) দিন অতিবাহিত হলেও পুত্রের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা সহ পরিবারের লোকজন।

শাওনের মা মর্জিনা বেগম ছেলেকে খুঁজে পাওয়ার জন্য ফতুল্লা থানা সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগের ঘোষণা দিয়েই স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান জুয়েল

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পীরগঞ্জ সরকারি কলেজের ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিরিরবন্দরের আত্রাই নদী থেকে উদ্ধারকৃত  দুই মরদেহের পরিচয় সনাক্ত

চিরিরবন্দরের আত্রাই নদী থেকে উদ্ধারকৃত দুই মরদেহের পরিচয় সনাক্ত

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।

খানসামায় কয়েলের আগুনে বাড়ি ভষ্ম, ৬ প্রাণীর মৃত্যু

একটি দল বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না ………..রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

শিক্ষায় নিষ্ক্রিয়তার খেসারত ২০৩০ সাল নাগাদ জিডিপির ১৭%

হরপিুরে সাংবাদকিরে মায়রে মৃত্যুতে উপজলো প্রসেক্লাবরে শোক প্রকাশ