Monday , 8 January 2024 | [bangla_date]

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা ৩ বারের সংসদ সদস্য খাদেমুল ইসলামের মৃত্যুজনিত শূন্য আসন ঠাকুরগাঁও-১ থেকে ১৯৯৭ সালের উপনির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। ২০০৮, ২০১৩,২০১৮ সালে লাগাতার সংসদ সদস্য থাকার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৭ জানুয়ারি ৫ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন।

রাজনীতির বাইরে তাঁর মূল পেশা ব্যবসা ছিলো, কৃষি কাজের সাথেও তাঁর যোগসূত্র ছিলো। তবে এখন তিনি রাজনীতি ও জনসেবায় নিজেকে সার্বক্ষণিকভাবে আত্মনিয়োগ করেছেন।অত্যন্ত সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত তিনি।

ঠাকুরগাঁও জেলার ইতিহাসে তার চেয়ে বেশি বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাত্র একজন রাজনীতিবীদ তিনি ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। তবে একটা ব্যাপারে তিনি জেলায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন, তা হচ্ছে সবচাইতে বেশি সময় ধরে তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। বিভিন্ন সময় তিনি পানিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের এছাড়া দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বর্তমানে উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া এতো বেশিদিন দেশের অন্যতম বৃহৎ দলের শীর্ষতর পদে থাকবার কৃতিত্ব অন্য কারো নেই। খাদেমুল ইসলামের মৃত্যুর পর জেলায় আওয়ামী লীগের ক্রান্তিলগ্নে হাল ধরে দলকে ধারাবাহিকভাবে সাফল্যের সাথে পরিচালনা করে গেছেন তিনি। প্রবীণ এই নেতার ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি পৌঁছে গেছেন জেলার ক্ষমতার শীর্ষে অবস্থানকারী সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে।

প্রবীণ এই রাজনীতিবীদ অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন এ অঞ্চলে সুদিন দুর্দিনে আওয়ামী লীগের এক পরিক্ষীত সৈনিক ও ভরসার বটবৃক্ষ হয়ে উঠেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পেস্ট্রি হাউজ উদ্বোধন

সুষ্ঠ নির্বাচনের দাবীতে শত শত নির্মাণ শ্রমিক বর্তমান অবৈধ কমিটির বিরুদ্ধে সাক্ষী দিলেন শ্রম দপ্তরের সহকারী পরিচালকের নিকট

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শান্তিপূর্ণ পরিবার সম্পর্কিত কর্মশালা

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রেজোয়ানার আত্মবিশ্বাসের গল্প –অথৈ আদিত্য, অতিরিক্ত জেলা প্রশাসক পঞ্চগড়

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১