Saturday , 20 January 2024 | [bangla_date]

৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে-রাশেদ প্রধান

পঞ্চগড় প্রতিনিধি\ ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফ‚র্তভাবে ভোট দিতে পারে নাই এবং বিএনপি, ১২ দলীয় জোটসহ ৬৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, সে নির্বাচনকে আওয়ামী লীগ বৈধ ঘোষণা করলেও দেশের জনগণ এই সরকারকে অবৈধ ঘোষণা করে প্রত্যাখান করেছে। তবে ৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি গত বৃহস্পতিবার সন্ধায় পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, পাতানো নির্বাচনে ভুয়া এমপি হয়ে শপথ নিয়ে জাতিকে লজ্জা দিবেন না। কারণ, গ্রামের ইউপি সদস্য নির্বাচনেও ৬০ শতাংশ ভোট পড়ে। আর আপনারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন, অথচ ৪ শতাংশ ভোটের এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের টাকা খরচ করবেন। এটা হতে পারে না। সুতরাং পুতুল খেলার নির্বাচনে এমপি হয়ে নাচা-নাচি বন্ধ করুন। জনগণ এ পাতানো ‘ডামি’ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কারণ, এ নির্বাচন ছিল জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণার শামিল।
পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহŸায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মো. মাহফুজার রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, গাইবান্ধা জেলা জাগপার সভাপতি জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা জাগপার সহ-সভাপতি মফিদুল ইসলাম মফি, যুব জাগপার কামরুজ্জামান কুয়েত, মোকসেদ হোসেন, পঞ্চগড় জেলা জাগপা ছাত্রলীগের শাহাদাত হোসেন সেলিম, শ্রমিক জাগপার আবদুস সালাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

বঙ্গবন্ধু কন্যার সাফল্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে -হুইপ ইকবালুর রহিম

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের   ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

আসন্ন ইউপি নির্বাচনে হরিপুর সদর ইউনিয়নে প্রচার-প্রচারণায় ও জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মংলা

হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্যার পরেশ চন্দ্র দাস আর নেই

ঠাকুরগাঁওয়ে পুলশিরে উদ্যোগে ৭৯ পচি ইয়াবা ট্যাবলটে, ২ আসামি গ্রফেতার, ১০ টি ওয়ারন্টে নষ্পিত্তি করা হয়