Wednesday , 28 February 2024 | [bangla_date]

কৃষকদের সাশ্রয়ে সোলার ইরিগেশনকে দেশে ছড়িয়ে দিলে বিপ্লব ঘটানো সম্ভব- ড.তৌফিক-ই ইলাহী চৌধুরী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই কৃষকবান্ধব এবং চিন্তা করেন কীভাবে কৃষকদের সাহায্য করা যায়। জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে, কৃষকের জন্য সাশ্রয় হবে ও বিরাট বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে পারব। নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চাই। এটা প্রধানমন্ত্রীও চান।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ পাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।পরে তিনি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় কৃষকবান্ধব এবং চিন্তা করেন কীভাবে উদ্ভাবন করা যাবে। সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায় কীভাবে-ওনার সমস্ত পরিকল্পনার এই মূল দর্শন।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় সোলার ইরিগেশন (সেচ) হচ্ছে, এটার অনেক ভবিষ্যত আছে। বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ বিধ্বস্ত শুরু হয়, তার প্রভাব আমাদের ওপরও পড়ে। ইউক্রেন যুদ্ধের জন্য গত ৩বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার লেগেছে। এতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়েছে। না হলে কিছুই হতো না। এখান থেকে একটি শিক্ষা হলো যে আমরা যত বেশি স্বনির্ভর হতে পারবো জ্বালানির বিষয়ে।
মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শনে এসে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঐ এলাকায় স্থাপিত সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শন ও সুবিধাভোগীদের খোঁজ-খবর নেন। এসময় সুবিধাভোগীরা সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে তাদের সুবিধার কথা তুলে ধরে বক্তব্য দেন। পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের কাজ চলছে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে ৩২০ ওয়াটের ৪৫ টি সোলার প্যানেল দিয়ে প্রায় ২৮ লক্ষ টাকা দিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ বিদ্য‚তায়ন বোর্ডের আওতায় নির্মাণ করে এ সেচ পাম্পের সত্ত¡াধিকারী আব্দুল মান্নান। এরমধ্যে সরকার প্রায় ১৮ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করে। এই সেচ পাম্প দিয়ে প্রায় ২৫ একর আবাদী জমিতে সেচ দেওয়া হয় এবং অবশিষ্ট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০২১ সালের ডিসেম্বর থেকে এপর্যন্ত প্রায় ১৭ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটা থেকে নির্ধারিত ম‚ল্যে পাবে ঐ পাম্পের সত্ত¡াধিকারী।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও নেসকোর চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এনডিসি, সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদ, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, খানসামা পল­ী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদসহ বিদ্যুৎ বিভাগ, ইউপি চেয়ারম্যানগণ, সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বিশ্ব তামাক মুক্ত দিবসের মানববন্ধনে বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’

পীরগঞ্জে গোরস্তান উন্নয়ন কাজ উদ্বোধন

গোবিন্দ-শীব মন্দিরের সপ্তমী বাসন্তি পূজা পরিদর্শনে স্বরূপ বকসী বাচ্চু কোনো অপশক্তি ভ‚মিদস্যু কর্তৃক দেবোত্ত সম্পত্তি গ্রাস করতে দেওয়া হবে না

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

ঠাকুরগাঁওয়ে সচেতনতায় মাস্ক বিতরণ

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি